শেরে বাংলার ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ আওয়ামী লীগ আজ সকাল সাতটায় মরহুমের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলার নাতি এ কে ফাইয়াজুল হকের বনানীর বাসায় (বাড়ি-৩২, সড়ক-৬, ব্লক-সি) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। শের-ই-বাংলা পরিষদ পাঁচজন বিশিষ্ট নাগরিককে সম্মাননা এবং শের-ই-বাংলা পদক দেবে আজ। জাতীয় প্রেসক্লাবে বিকেল চারটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক লীগ ও শেরেবাংলা জাতীয় স্মৃতি পরিষদ আলোচনা সভা, মাজারে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।