শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ উদ্দৌলা ছাত্রাবাসের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতারা। তাঁরা ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন। ঘটনার সময় প্রাধ্যক্ষ ফরহাদ হোসেন কার্যালয়ে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে ছাত্রলীগের দুই সহসভাপতি মো. আবদুল হান্নান ও হিমাংসু তাঁদের কর্মীদের নিয়ে এই ভাঙচুর চালান। তাঁরা প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেও পরে তা খুলে দেন। প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুর করার সময় হান্নান কাচের টুকরার আঘাতে আহত হন। প্রাধ্যক্ষ ফরহাদ হোসেন কার্যালয় ভাঙচুরের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাস মুঠোফোনে জানান, অতিরিক্ত কক্ষ চাওয়ার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।