শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৪৪ শিক্ষার্থী
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রতি একটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৪টি। ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ৫০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২২ হাজার ১২৪ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ১০টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।
পরীক্ষার জন্য যেসব কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রোল নম্বর ১০০০১ থেকে ১৩৫০০ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, রোল নম্বর ১৩৫০১ থেকে ১৫৫০০ মিরপুর ১০-এর আদর্শ উচ্চবিদ্যালয়, রোল ১৫৫০১ থেকে ১৭৩০০ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, রোল নম্বর ১৭৩০১ থেকে ১৮৮০০ লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়, রোল নম্বর ১৮৮০১ থেকে ২১৩০০ লালমাটিয়া মহিলা কলেজ, রোল নম্বর ২১৩০১ থেকে ২২৮০৪ মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়, রোল নম্বর ২২৮০৫ থেকে ২৩৮১৩ কিশলয় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, রোল নম্বর ২৩৮১৪ থেকে ২৬২৬৩ মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রোল নম্বর ২৬২৬৪ থেকে ৩০২৬৩ মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এবং রোল নম্বর ৩০২৬৪ থেকে ৩২১২৪ পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sau.edu.bd বা http://www. sau.edu.bd) থেকে জানা যাবে। গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।