শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীর মৃত্যু
চালকের সহকারীর ধাক্কায় গুরুতর আহত রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীনূর আলম আজ বৃহস্পতিবার বিকেলে মারা গেছেন।
রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে পঁাচ দিন মৃতু্যর সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন শাহীনূর আলম। মৃতু্যর খবর শুনে হাসপাতালে তঁার সহপাঠী ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পঁাচ দিন ধরে হাসপাতালে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যনে্ত্রর মাধ্যমে তঁাকে বঁাচিয়ে রাখা হয়েছিল।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেল চারটার দিকে চিকিত্সাধীন অবস্থায় শাহীনূর আলমের মৃত্যু হয়। এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপক সোহরাব আলী প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতাল থেকে লাশ শাহীনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শাহীনূর আলমের লাশ প্রথম জানাজার জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাশ গ্রামের বাড়ি ঠাকুরগঁাওয়ের পীরগঞ্জ থানার বাঘমারা গ্রামের উদ্দেশে রওয়ানা হন স্বজনেরা।
উলে্লখ্য, গত শনিবার রাতে রাজধানীর মিরপুর রোডে হাজী পরিবহনের একটি বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় গুরুতর আহত শাহীনূর আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে ৬৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এ সময় শাহীনের চিকিত্সার খরচ, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইটে শাহীনূর যাত্রী ছাউনী ও দুটি গতিরোধক নির্মাণের খরচ প্রশাসন থেকে দেওয়া হবে বলে সদ্ধিান্ত হয়।