শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১৬ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম সমাবর্তন আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এটিই প্রথম সমাবর্তন। ২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।