শেরেবাংলা মেডিকেলের আইসিইউ শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শিগগিরই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ভবন চালু করা হবে। বার্ন ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় এই মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবাবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুরো অনুষ্ঠানে শব্দযন্ত্রে সমস্যা করায় মন্ত্রী হাসপাতালের পরিচালককে তিরস্কার করে বলেন, ‘মন্ত্রীর কর্মসূচিতে সামান্য সাউন্ড ঠিক করতে পারেননি। তাহলে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এত বড় হাসপাতালের সবকিছু ঠিকঠাক চালাবেন কীভাবে?’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের জন্য জনগুরুত্বপূর্ণ যন্ত্রপাতি দেওয়া হয়। সেগুলো মানুষের কাজে আসে নাকি বাক্সবন্দী থাকে, তা দেখতে হবে।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম এবং হাসপাতালের পরিচালক মু কামরুল হাসান।