শেরেবাংলার মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী। গতকাল শুক্রবার ছিল শেরেবাংলার ৫০তম মৃত্যুবার্ষিকী। জাতীয় গণতান্ত্রিক লীগ শেরেবাংলার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল ও সোনার বাংলা পার্টি আলোচনা সভার আয়োজন করে। এসব আলোচনা সভায় শেরেবাংলা এ কে ফজলুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক এবং এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলার নাতি এ কে ফাইয়াজুল হকের রাজধানীর বনানীর বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।