শেরেবাংলার ৫২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ এপ্রিল। এ উপলক্ষে আজ বাদ আসর রাজধানীর বনানীতে (বাড়ি-৩২, রোড-৬, ব্লক-সি) পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আছে শেরেবাংলা পরিষদের আলোচনা সভা (জাতীয় প্রেসক্লাব, বেলা সাড়ে তিনটা), শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদের আলোচনা সভা (মাজারের স্মৃতিসৌধের মধ্যে সকাল সাড়ে আটটায়), শেরেবাংলা জাতীয় শিশু একাডেমির কবর জিয়ারত ও দোয়া মাহফিল (সকাল সোয়া সাতটা ও বিকেল পাঁচটা)।
এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বলেন, বাংলার মানুষের জন্য তাঁর অসীম মমত্ববোধ এ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। বিজ্ঞপ্তি।