শেরেবাংলায় ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে৷ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। ভর্তি-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd) পাওয়া যাবে।