শেলটেক পদক পাচ্ছেন সিদ্দিকা কবীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুষ্টিবিদ অধ্যাপক সিদ্দিকা কবীর শেলটেক পদক ২০০৯-এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে এ পদক দেওয়া হবে। পদকের মূল্যমান হিসেবে তিনি পাবেন নগদ এক লাখ টাকা ও একটি ক্রেস্ট। দেশের গুণীজনদের সম্মান জানাতে ১৯৯৮ সাল থেকে পদক দিচ্ছে শেলটেক। ইতিমধ্যে কবি শামসুর রাহমান, রবীন্দ্রসংগীতশিল্পী কলিম শরাফী, নজরুলগীতিশিল্পী ফিরোজা বেগম, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, বিজ্ঞানী ও শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, কৃষি উন্নয়নকর্মী শাইখ সিরাজ, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, নাট্যকার মমতাজউদ্দীন আহমদ, চলচ্চিত্রকার সুভাষ দত্ত, শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, স্থপতি মঈনুল হোসেন, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। বিজ্ঞপ্তি