শেলেটকের আবাসন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ দিনব্যাপী শেলেটক্ শরৎ মেলা-২০১২ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। শেলেটকের নিজস্ব কার্যালয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় ঢাকার মিরপুর, মগবাজার, বারিধারা, উত্তরা, কমলাপুর ও বনানীতে অবস্থিত ১০টি নতুন প্রকল্পের বিক্রি কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি চলমান প্রকল্পের ১০০টি অ্যাপার্টমেন্ট উপস্থাপন করা হচ্ছে।মেলার উদ্বোধন উপলক্ষে গত রোববার দুপুরে শেলেটক্ লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম. সেরাজ। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক (উন্নয়ন) তানভীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।