শেলেটক্ পদক পাচ্ছেন জামিলুর রেজা চৌধুরী আতিউর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান শেলেটক্ পদক ২০১০-এর জন্য মনোনীত হয়েছেন। এর প্রতিটির আর্থিক মূল্যমান দুই লাখ টাকা, সঙ্গে থাকবে একটি ক্রেস্ট। আগামী ১২ মার্চ এ দুই গুণী ব্যক্তিত্বের হাতে আনুষ্ঠানিকভাবে শেলেটক্ পদক তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, দেশের গুণীজনদের সম্মান জানাতে শেলেটক্ ১৯৯৮ সালে শেলেটক্ পদক প্রবর্তন করেছে। ইতিমধ্যে কবি শামসুর রাহমান, রবীন্দ্রসংগীতশিল্পী কলিম শরাফী, নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী প্রমুখ এ পদকে ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি।