শেলেটক্ পদক পেলেন নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেলেটক্ পদক ২০১২-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। তিনি নগর গবেষণাকেন্দ্রেরও প্রতিষ্ঠাতা সভাপতি।শেলেটকে্র ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ কথা জানানো হয়েছে। আগামী ১২ মার্চ শেলেটকে্র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নজরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে। শেলেটক্ পদকের মূল্য দুই লাখ টাকা ও একটি ক্রেস্ট।গুণীজনদের সম্মান জানাতে শেলেটক্ ১৯৯৮ সাল থেকে এ পদক প্রবর্তন করে। এর আগে ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এ পদকে ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি।