শেলেটক্ পদক পেলেন ভেলোরি এ. টেইলর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেলেটক্ পদক ২০১১ পেলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলোরি এ. টেইলর। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে শেলেটক্-এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম. সেরাজ তাঁর হাতে এ পদক তুলে দেন। পদকের মূল্যমান দুই লাখ টাকা এবং একটি ক্রেস্ট। এ ছাড়া অনুদান হিসেবে সিআরপিকে আরও দুই লাখ টাকা দেওয়া হয়।সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিয়ে দেশের গুণীজনদের সম্মান জানাতে ১৯৯৮ সাল থেকে শেলেটক্ পদক প্রবর্তন করা হয়। এর আগে দেশের বিশিষ্ট কয়েকজন নাগরিক এ পুরস্কার পেয়েছেন। বিজ্ঞপ্তি।