শেষ দিনে ১০ জনের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জন তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা দুইটার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর পক্ষে তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

দলটির পক্ষে নাসরিন কাদের সিদ্দিকী, ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলীও মনোনয়নপত্র দাখিল করেন। এর ঘন্টা খানেক পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হাসান ইমাম খান সোহেল হাজারী সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীম, জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আতাউর রহমান খান, জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ মোস্তাক হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইমরুল কায়েস মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২১ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে ১০ নভেম্বর।