চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুরকৌশল বিভাগের দুই দিনব্যাপী প্রকল্প প্রদর্শনীর শেষ দিনে ৩০টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। চুয়েটের পুরকৌশল বিভাগের সম্মেলনকক্ষে এই প্রদর্শনী হয়।গতকাল পুরকৌশল বিভাগের ৬০ জন শিক্ষার্থী ৩০টি প্রকল্প প্রদর্শন করেন। এর মধ্যে হাইড সিস্টেম অনুযায়ী ভূমিকম্পনিরোধক স্থাপনা নির্মাণ, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার কারণ শনাক্তকরণ ও নিরসনের উপায়, বিভিন্ন অঞ্চলের মাটির প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসন্ধান, জাহাজ ভাঙার ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব, পানির বিভিন্ন উৎস ও স্যানিটেশন-সম্পর্কিত বিভিন্ন সমস্যা শনাক্তকরণ ও নিরসনের উপায়বিষয়ক প্রকল্প উল্লেখযোগ্য।প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী, পুরকৌশল বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম, মাহমুদ ওমর ইমাম, মো. জাহাঙ্গীর আলম, স্বপন কুমার পালিত প্রমুখ।প্রসঙ্গত, প্রদর্শনীর প্রথম দিনে ৪৯ জন শিক্ষার্থীর ২৪টি প্রকল্প প্রদর্শিত হয়।