প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তড়িৎ কৌশল বিভাগে গতকাল বুধবার শেষ দিনে ৩৩টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। তড়িৎ কৌশল বিভাগের নিজস্ব ভবনে দুই দিন ধরে এই প্রদর্শনী হয়। গতকাল বুধবার তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ৬৬ জন শিক্ষার্থী ৩৩টি প্রকল্প প্রদর্শন করেন। এর মধ্যে দুর্যোগ সংকেত ব্যবস্থা, ইলেকট্রনিক ভোটিং মেশিন, লাইন ট্রেকার রোবট, সড়কপথে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবস্থাবিষয়ক প্রকল্প উল্লেখযোগ্য। প্রকল্পগুলোর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক রাশেদ মু মুরাদ হাসান, নুসরাত জাহান ও রকি বৈদ্য। প্রদর্শনীর প্রথম দিনে ৩০টি প্রকল্প প্রদর্শিত হয়।