শেষ নির্বাচন প্রথম পরাজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ বছর পর জামাতার কাছে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে পরাজিত হলেন শ্বশুর আবদুল মান্নান (৮০)। তিনি ৫০ বছর ধরে ওই ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে আসছিলেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কেউ জয়ী হতে পারেননি। এবারের নির্বাচনে তাঁর ছোট মেয়ে জোসনা বেগমের স্বামী একই গ্রামের মাসুদ মিয়া (৩০) শ্বশুরের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ২৩ জুন অনুষ্ঠিত নির্বাচনে শ্বশুর আবদুল মান্নান জামাতা মাসুদ মিয়ার কাছে ২১৯ ভোটে হেরে যান। আবদুল মান্নান জানান, ‘এ নির্বাচনই আমার জীবনের শেষ নির্বাচন এবং প্রথম পরাজয়।’