শেষ পর্যন্ত মারা গেল সেই জোড়া যমজ
একটি যকৃৎ ও হূৎপিণ্ড নিয়ে জন্ম নেওয়া জোড়া লাগানো যমজ শিশু লামিয়া ও লাবিয়া অবশেষে মারা গেছে। গত শুক্রবার ভোরে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালে তাদের মৃত্যু হয়।গত ২২ ডিসেম্বর মনিরামপুর পৌরশহরের হাকোবা গ্রামের পারভীন সুলতানা শিশু দুটির জন্ম দেন। খুলনার খালিশপুর ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই জোড়া যমজের জন্ম হয়। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বিশেষজ্ঞ চিকিৎসক লে. কর্নেল নুরুন্নাহার পরীক্ষা করে জানান, শিশু দুটি একটি যকৃৎ ও একটি হূৎপিণ্ডের মাধ্যমে বেঁচে আছে। বেশি জটিল বলে এ দেশে তাদের আলাদা করা সম্ভব নয়।শিশু দুটিকে গত ১৭ জানুয়ারি বাড়িতে নিয়ে যান তাদের বাবা-মা। মিল রেখে তাদের নাম রাখা হয় লামিয়া ও লাবিয়া। এলাকায় শিশু দুটিকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে বহু লোক ভিড় জমায় তাদের দেখতে। গত ৩০ জানুয়ারি অবস্থার অবনতি হলে লামিয়া ও লাবিয়াকে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে তাদের মৃত্যু হয়।