শেষ পর্যন্ত মারা গেলেন আজাদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড়ের সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক আজাদুল বারী (৩৪) মারা গেছেন। দুই মাস ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
আজাদুল উপজেলার চকপাড়া গ্রামের একেন আলীর ছেলে এবং সদর উপজেলার ধলাট আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরিবারিক সূত্র জানায়, ২০ অক্টোবর স্কুল শেষে অথৈ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে কেয়া পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনেকে হতাহত হয়। আজাদুল বারীও গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাত নয়টার দিকে তিনি মারা যান।