শেষ বিকেলে!
ঈদের তৃতীয় দিন আজ। রাজধানী ঢাকা বলতে গেলে একেবারই ফাঁকা। ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ায় খুব শিগগির আবার ব্যস্ত হয়ে উঠবে চিরচেনা এই শহর। পথে চলবে ছুটোছুটি। চিরচেনা শহরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে যানজটে।
বছরে দুই ঈদ ছাড়া খুব কমই ঢাকাকে এমন চেহারায় দেখার সুযোগ মেলে। তাই ফাঁকা ঢাকায় শেষ সময়গুলোও উপভোগ করতে চাইছেন নগরবাসী। প্রিয়জন নিয়ে বেরিয়ে পড়েছেন এখানে-সেখানে। কেউ ঘুরতে গেছেন বুড়িগঙ্গায়। সোনালি রোদের আভায় শান্ত বুড়িগঙ্গাকে দেখেছেন অন্য চোখে। কেউবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সবুজ মাঠে বসে বন্ধু-স্বজনদের সঙ্গে গল্পে মেতে উঠছেন। আবার অনেকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরপাড়কে বেছে নিয়েছেন আড্ডার জন্য।
শেষ বিকেলের বুড়িগঙ্গা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চিত্র ছবির মাধ্যমে তুলে ধরা হলো। ছবিগুলো তুলেছেন আসাদুজ্জামান।

শেষ বিকেলের সোনালি রোদ এসে পড়েছে সদরঘাটের লঞ্চে। সোনালি আভায় সে দৃশ্য দেখতে বুড়িগঙ্গায় ভিড় করেছেন অনেকে।

বুড়িগঙ্গায় ডিঙি নৌকা

সোনালি রোদের আভায় বুড়িগঙ্গা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরপাড়ে ঘুরতে আসা লোকজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরের সিঁড়িতে বসে গল্পে মেতে উঠেছেন নগরবাসী।

শেষ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ঘুরতে আসা লোকজন।