শেষ বৈশাখে আইনজীবী সমিতির বর্ষবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখের ২৯তম দিনে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচারক ও আইনজীবীদের মধ্যে দূরত্ব কমাতে এই অনুষ্ঠান ভূমিকা রাখবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান আয়োজনের জন্য আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘যদিও শেষ বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে, তারপরও আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই।’