শেষ মুহূর্তে ক্লান্তিহীন প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে গাজীপুরের বিভিন্ন এলাকায় গতকাল প্রচারণা চালান সাংসদ আসাদুজ্জামান নূর ষ ছবি: প্রথম আলো
১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে গাজীপুরের বিভিন্ন এলাকায় গতকাল প্রচারণা চালান সাংসদ আসাদুজ্জামান নূর ষ ছবি: প্রথম আলো

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার গতি ততই বাড়ছে। শেষ মুহূর্তের ক্লান্তিহীন প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের। প্রার্থীদের পাশাপাশি দুই দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা প্রচারণায় অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান গতকাল সোমবার দুপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় যোগ দেন। পরে তিনি মালেকের বাড়ি, টেকনগপাড়া, তেলিপাড়া, দেশিপাড়া ও সালনাসহ জয়দেবপুর থানার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের কাছে গিয়ে দোয়াত-কলম প্রতীকে ভোট চান। সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডে তাঁর সঙ্গে গণসংযোগ করেন নীলফামারীর সাংসদ আসাদুজ্জামান নূর।
আজমতের পক্ষে গতকাল গণসংযোগ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, জাহিদ আহসান প্রমুখ। এ ছাড়া সংগীতশিল্পী মমতাজ বেগম, অভিনেতা ঝুনা চৌধুরী, নাদের চৌধুরী, অনন্ত হিরা প্রমুখ আজমতের পক্ষে গণসংযোগ করেন। ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা গণসংযোগ করেন।

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গতকাল পথসভায় বক্তব্য দেন ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান ষ ছবি: প্রথম আলো
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গতকাল পথসভায় বক্তব্য দেন ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান ষ ছবি: প্রথম আলো


বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান ভোগড়া, দিঘিরচালা, বাঘিয়া পুকুরপাড়, নছের মার্কেট, আমবাগ, কোনাবাড়ী বাজার, মোক্তারবাড়ি রোড, টঙ্গী কলেজ ও সফিউদ্দিন সরকার একাডেমি এলাকায় গণসংযোগ করেন। মান্নানের পক্ষে গতকাল গাছা, পুবাইল, বাসন, গাজীপুর পৌর এলাকা, কোনাবাড়ী, কাশিমপুর, কাউলতিয়া, টঙ্গী বাজার, ব্যাংকার মাঠ বস্তি, এরশাদনগর ও বাস্তুহারায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান, হাফিজ উদ্দিন, হাসান উদ্দিন সরকার, শহীদ উদ্দীন চৌধুরী, আবুল খায়ের ভূঁইঞা প্রমুখ।