শেষ মুহূর্তে প্রাণে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাহেব আলীকে (৫০) মনে করে তাঁর জামাতা মাসুদ শেখকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। কিন্তু শেষ মুহূর্তে চিনতে পারলে তিনি প্রাণে রক্ষা পান। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত মধ্যরাতে ছোটভাকলার বাগলপুর গ্রামে।
গতকাল রোববার ওই ইউপি সদস্য জানান, অজ্ঞাত ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী শনিবার গভীর রাতে বাগলপুর গ্রামে তাঁকে হত্যার উদ্দেশ্যে বাড়ির চারপাশে ওত পেতে থাকে। রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে বেড়াতে আসা মাসুদ শেখ প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে সন্ত্রাসীরা আমাকে (সাহেব আলী) মনে করে মাসুদকে ধরে দ্রুত মুখ বেঁধে বাড়ির পাশে গমখেতে নিয়ে যায়। মুখ বাঁধা অবস্থায় সন্ত্রাসীরা মাসুদের গলায় ছুরি চালানোর আগ মুহূর্তে মুখের বাঁধন খুলে দিলে সে অন্ধকারের মধ্যে তাঁর নাম বলে পরিচয় দেয়। এরপর সন্ত্রাসীরা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি নয় বুঝতে পেরে মাসুদকে হাত-পা বাঁধা অবস্থায় ওই খেতেই ফেলে রেখে যায়। পরে ওই খেত থেকে মাসুদকে উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের না করলেও ওই ইউপি সদস্য মৌখিকভাবে বিষয়টি জানানোর পর পুলিশ সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।