শেষ মুহূর্তে বিদ্যুতের ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাঠমান্ডু থেকে ৩০ মাইল দূরের শহর ধুলিখেলে সার্কের নেতাদের অবকাশ অনুষ্ঠানটিই শেষ পর্যন্ত¯জোটের আগামী দিনের নিয়ামক হয়ে উঠল। অবকাশ অনুষ্ঠানে অনানুষ্ঠানিক আলোচনায় তাঁরা বিদ্যুৎ চুক্তি সইয়ের সিদ্ধান্ত নিলেন। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে মোটরযান আর রেল চুক্তি চূড়ান্ত¯করতে পরিবহনমন্ত্রীদের আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়েছে।
অথচ এর আগে সার্কের পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠকে বিদ্যুৎ চুক্তি নিয়ে অনেক চেষ্টার পর কোনো ফল হয়নি। মোটরযান আর রেল চলাচলের চুক্তি তো আগেই না হয়ে গিয়েছিল। এর ফলে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গত বুধবার কোনো চুক্তি সই হয়নি।
আনুষ্ঠানিক বৈঠকে বিফলে যাওয়া সিদ্ধান্ত¯শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক আলোচনায় চূড়ান্ত¯হওয়ার নজির দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বৈঠকে এবারই প্রথমবারের মতো ঘটল। এর পরই সার্ক শীষ সম্মেলনের সমাপনী অধিবেশনে শীর্ষ নেতাদের সামনে গতকাল বৃহস্পতিবার আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ এশিয়ায় জ্বালানি সহযোগিতার (বিদ্যুৎ) রূপরেখা চুক্তিটি সই করেন।
আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে সার্ক যে শক্তিশালী, সেটি দৃশ্যমান করতে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি সংবলিত ৩৬ দফার কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে আট জাতি জোটের দুই দিনের এবারের শীর্ষ সম্মেলন। ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
এদিকে, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে। তবে তাঁদের মধ্যে কোনো আলোচনা হয়নি। যদিও ধুলিখেলের অবকাশ অনুষ্ঠানে অন্য সব নেতাই একে অন্যের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। ঠান্ডাজনিত অসুস্থতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে কাঠমান্ডু থেকে ৩০ মাইল দূরের শহরে যাননি। অবশ্য তিনি বিকেলে সিটি হলে সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেন।
ধুলিখেলের অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ও নেপালের কূটনৈতিক সূত্রগুলো গতকাল দুপুরে প্রথম আলোকে জানায়, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর থেকেই কথা উঠেছিল যে তিন চুক্তির একটিও না হলে যোগাযোগ
নেটওয়ার্ক প্রতিষ্ঠার সব চেষ্টা মুখ থুবড়ে পড়বে। অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ না হওয়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কা ‘সার্ক মোটরযান চুক্তি’ ও ‘সার্ক আঞ্চলিক রেল চুক্তি’ সই থেকে পিছু হটে। আর বিদ্যুৎ চুক্তির ক্ষেত্রে ভাষাগত আপত্তির কারণে পাকিস্তান এটি সই করতে রাজি হয়নি। এমনকি গত অক্টোবরে ভারতে অনুষ্ঠিত জ্বালানিমন্ত্রীদের বৈঠকে যাননি পাকিস্তানের জ্বালানিমন্ত্রী।
কাঠমান্ডুর সঙ্গে তিব্বতের সীমান্তবর্তী শহর কোদারির মধ্যে সংযোগকারী শহর ধুলিখেলের অবকাশ কেন্দ্রে গতকাল সকালে পৌঁছান সাত শীর্ষ নেতা। এ সময় নিজেদের মধ্যে আলোচনায় সার্ককে এগিয়ে নিতে কথা বলেন। তখন সব নেতাই বিদ্যুৎ চুক্তিই শুধু নয়, অন্য দুই চুক্তি সই করে ফেলার তাগিদ দেন। এ পরিস্থিতিতে পাকিস্তানও নিজের অবস্থান থেকে সরে আসে। এরপর অন্য দুই চুক্তি চূড়ান্ত¯করতে সার্ক নেতারা আগামী তিন মাসের মধ্যে পরিবহনমন্ত্রীদের বৈঠক আয়োজনের কথা বলেন।
কী আছে বিদ্যুৎ চুক্তিতে: বাংলাদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, রূপরেখা চুক্তিটির আওতায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন লাইন স্থাপন ও বিদ্যুৎ কেনা-বেচা করা যাবে। সীমান্তের¯এপার থেকে ওপারে বিদ্যুতের আন্তসঞ্চালনে এটি সহায়ক হবে। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে চুক্তি বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে ত্রিপক্ষীয়ÿও বহুপক্ষীয়ÿআলোচনায় চুক্তি বাস্তবায়ন করা যাবে।
কাঠমান্ডু ঘোষণা: বেশ কয়েক বছরের বিরতির পর এবার সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণায় বিষয়ভিত্তিক সহযোগিতা প্রয়োজনের ভিত্তিতে তা সুরাহার ওপর নজর দিয়েছেন এ অঞ্চলের নেতারা। ৩৬ দফার ‘কাঠমান্ডু ঘোষণা’য় সার্ক সচিবলায়সহ সার্কের প্রক্রিয়াকে শক্তিশালী করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। শীর্ষ সম্মেলনের ঘোষণায় এবারই প্রথমবারের মতো এসেছে সামুদ্রিক অর্থনীতি, ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা, অভিবাসন ও সুশাসনের প্রসঙ্গ। এর মধ্যে প্রথম তিনটি প্রস্তাব বাংলাদেশের, আর শেষের প্রস্তাবটি দিয়েছে ভারত।
ঘোষণায় দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে সার্ক নেতারা নিজেদের সহযোগিতা নিবিড় করতে অঙ্গীকার করেন। দক্ষিণ এশিয়ায় যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় সার্ক মোটরযান চলাচল চুক্তি ও সার্ক আঞ্চলিক রেল চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতিতে নেতারা সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে মেটানোর লক্ষ্যে জলবিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, সৌর শক্তি, বায়ুসহ বিভিন্ন শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন লাইন স্থাপন ও বিদ্যুৎ কেনাবেচার জন্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক প্রকল্প চিহ্নিত করতে সার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেÿনির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে কাঠমান্ডু ঘোষণায়।
সুশাসনসংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, শাসন প্রক্রিয়ার প্রতিটি স্তরে জবাবদিহি, স্বচ্ছতা, আইনের শাসন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য সুশাসন নিশ্চিত করা হবে। দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এ অঞ্চলের নেতারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্রের বিকাশ এবং শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করার অঙ্গীকার করেন।
গৃহীত ঘোষণায় নেতারা প্রতি দুই বছরে ন্যূনতম একবার প্রয়োজনে তার আগে সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করা এবং মন্ত্রী ও সচিব পর্যায়ে বছরে ন্যূনতম একবার বৈঠক আয়োজনের কথা বলা হয়।¯এ ছাড়া পরিকল্পিত উপায়ে ও পর্যায়ক্রমে মুক্তবাণিজ্য এলাকা, কাস্টমস ইউনিয়ন, অভিন্ন বাজার এবং একটি অভিন্ন অর্থনৈতিক ও মুদ্রা ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন (এসএইইউ) অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এই অঞ্চলের লোকজনের মধ্যে যোগাযোগ সহজতর করতে টেলিফোন শুল্ক কমাতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নেতারা।
সবশেষে সার্ক নেতারা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানান। আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী সনদ দ্রুত চূড়ান্ত¯করার বিষয়ে তাঁরা তাঁদের আহ্বান¦পুনর্ব্যক্ত করেন। মাদক, অস্ত্রসহ অন্যান্য আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে তাঁরা সম্মত হন। সাইবার অপরাধ পর্যবেক্ষণে ডেস্ক প্রতিষ্ঠার বিষয়েও তাঁরা সম্মতি দিয়েছেন।