শেষ মুহূর্তে সেমাই মসলা কেনার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বাজারগুলোতে জমে উঠেছে বাংলা সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, নারকেল, কিশমিশ, বাদাম, কাজুবাদাম, পেস্তা, ঘি, সুগন্ধি চাল, মসলাসহ বিভিন্ন ধরনের পণ্যের বেচাকেনা পর্ব। বাজারে লম্বা সাদা ও লাল সেমাই, খোলা ও প্যাকেট লাচ্ছা সেমাই বিক্রির ধুম পড়েছে।
ঈদের দিনের প্রধান খাবার সেমাই-ফিরনি ও পোলাও। ঈদের নামাজ শেষ করে সবাই বেরিয়ে পড়বে ঈদের শুভেচ্ছা বিনিময়ে এবাড়ি-ওবাড়ি। আর অতিথি আপ্যায়নে ধনী-গরিব সবার ঘরেই চাই সেমাই-ফিরনি, পোলাও। তাই নানা রকমের সেমাই-চিনি, পোলাওর চাল কিনতে মুদি দোকানগুলোতে ছুটছেন ক্রেতারা।
গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, বাজারে লাচ্ছা সেমাই, খোলা সেমাই ও ঘি-ডালডায় ভাজা লাচ্ছা, পোলাওর চাল এবং স্থানীয়ভাবে তৈরি ঘি বিক্রি হচ্ছে।
স্থানীয় ইমরান বেকারিতে সেমাই কিনতে এসে শহরের হলপাড়া মহল্লার বাসিন্দা ফেরদৌস আরা বলেন, ‘পোলাওর পাশাপাশি সেমাই ও ফিরনি না হলে ঈদ আয়োজন অপূর্ণ রয়ে যায়। তাই বাজারে এসে ঘি-ডালডায় ভাজা লাচ্ছা ও পোলাও চাল কিনলাম।’
আনন্দ বেকারির অংশীদার মো. কাজল বলেন, ২৭ রোজার পরই সেমাই, চিনি, মসলা কেনাকাটা শুরু হয়ে চলে চাঁদরাত পর্যন্ত। এ কারণে তাঁদের ব্যস্ততা বেড়ে যায়।