শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়। ব্যস্ত ভোটারদের সমর্থন নিজের পক্ষে টানতে। যাচ্ছেন বাড়ি বাড়ি। তবে ভোটাররাও খুবই সচেতন। তাঁরা প্রার্থীদের যোগ্যতা, চরিত্র ও উন্নয়নের প্রতিশ্রুতি যাচাই করেই এবার ভোট দেবেন বলে জানাচ্ছেন। পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।পৌর মেয়র পদে এখন পর্যন্ত সাতজন প্রার্থী মাঠে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও জালাল উদ্দিনের মধ্যে। ভোটারদের অনেকেই এমনটিই বলছেন। রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। আর জালাল উদ্দিন উপজেলা বিএনপির সভাপতি। মেয়র পদের অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন: উপজেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েন হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম হাবিবুর রহমান (টেলিভিশন), উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মো. আবুল কাশেম, বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সহসভাপতি মো. মাহমুদুজ্জামান ও বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী পৌর যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন।এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটিতেই কাউন্সিলর পদে একাধিক প্রার্থী রয়েছেন। নারী কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।পাকুন্দিয়া পৌরসভার বর্তমান ভোটার সংখ্যা ১৭ হাজার ২৭৪। এর মধ্যে পুরুষ আট হাজার ৩৭৯ ও নারী ভোটার আট হাজার ৮৯৫।