শেষ মুহূর্তের ব্যস্ত সময় মেয়র পদপ্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তিন মেয়র পদপ্রার্থী গতকাল বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটান। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত নগরের অলিগলি চষে বেড়ান তাঁরা।

১৪ দল-সমর্থিত ও সম্মিলিত নাগরিক কমিটি মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক সকালে নিউ মার্কেট, জোড়া গেট ও প্রেম কানন এলাকায় গণসংযোগ করেন।

১৮ দল-সমর্থিত ও ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামান গতকাল সকালে নগরের ময়লাপোতা থেকে গল্লামারী এলাকা, পূর্ব বানিয়াখামার, শিতলাবাড়ি এলাকায় গণসংযোগ করেন।

জাতীয় পার্টি-সমর্থিত ও নাগরিক উন্নয়ন কমিটির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম সকালে বাংলাদেশ ব্যাংক, খান-এ-সবুর সড়ক, খালিশপুর ও মানিকতলা এলাকায় গণসংযোগ করেন। বিকেলে রূপসা বাজার, চাঁনমারি বাজার, টুটপাড়া এলাকা, নিউমার্কেট এলাকা, হেলাতলা, কদমতলা, বৈকালী এলাকা ও ক্রিসেন্ট কলোনি এলাকায় গণসংযোগ করেন তিনি।:n:

-hansY �n-�$p?&ulekha Sundar";mso-bidi-language:BN'> ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মৃণাল কান্তি দাস জানান, তিনি নির্বাচিত হলে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, জলাবদ্ধতার সমস্যা দূরীকরণসহ তাঁর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ১৪টি সমস্যা সমাধান করবেন।

তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো প্রার্থী হয়েছি। আশা করছি, ভোটাররা আমাকে বিমুখ করবেন না।’ একই ওয়ার্ডের রকিবুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডবাসী পরিবর্তন চান। তাঁরা কাউন্সিলর পদে নতুন মুখ দেখতে চান। ওয়ার্ডবাসীর ইচ্ছায় আমি পরিবর্তনের স্লোগান নিয়ে প্রার্থী হয়েছি।’

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলী মোস্তফা মিশকাতুন নূর গতকাল দরগামহল্লা, মিঞা ফাজিলচিশত এলাকায় গণসংযোগ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি উন্নয়নে বিশ্বাস করি। নির্বাচিত হলে এলাকার মুরব্বি ও তরুণদের যৌথ সহযোগিতায় ওয়ার্ডের আটটি মহল্লাকে নগরের আদর্শ এলাকায় রূপান্তর করতে চাই।’

কয়েক দিন ধরে নগরের ২৭টি ওয়ার্ডের শতাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকটি ওয়ার্ড ছাড়া আসন্ন নির্বাচনে নতুন কাউন্সিলর পদপ্রার্থীদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। এলাকার সৎ, যোগ্য ও উন্নয়নে আন্তরিক প্রার্থীকেই ভোটাররা নির্বাচিত করবেন বলে জানিয়েছেন।

খাসদবির এলাকার বাসিন্দা ইউসেফ-বাংলাদেশ ঘাসিটুলা স্কুলের শিক্ষিকা শাহিদা জামান বলেন, ‘যে কাউন্সিলর পদপ্রার্থী ওয়ার্ডের সমস্যা সমাধান ও উন্নয়নে যোগ্য, দক্ষ ও সক্ষম, তাঁকেই ভোট দেব।’