শেষ সময়ের প্রচারণা গণসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকি। প্রার্থীরা তাই প্রচারণা আর গণসংযোগে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি মহিলা কলেজ, কাজী আজিমউদ্দিন কলেজ, দক্ষিণ ছায়াবীথি, উত্তর ছায়াবীথি, জোড়পুকুর ও শাহপাড়া এলাকায় গণসংযোগ করেন। তাঁর পক্ষে ভোট চেয়ে টঙ্গীর নিরাশপাড়ায় ছাত্র, যুবক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আক্তার।

১৮-দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তার ভোগড়া আলাউদ্দিন টাওয়ারে বাসন ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঘরোয়া সভা করেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এম এ মান্নান পরে কাজী আজিম উদ্দিন কলেজ, সদর হাসপাতাল স্টাফ কোয়ার্টার, গাজীপুর জজকোট এলাকা, ধান গবেষণা, চৌরাস্তা, ভোগড়া, নাওজোড়, কড্ডা বাসস্টেশন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা গণসংযোগ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। গাজীপুরের সব সরকারি-বেসরকারি শিক্ষকদের আজমতের পক্ষে প্রচারণা চালাতে চাপ দেওয়া হচ্ছে।

টঙ্গী এলাকায় মান্নানের পক্ষে গণসংযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল।

সেনা মোতায়েনের দাবি: দলীয় প্রশাসন ও প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়ে ফল সরকার দল-সমর্থিত প্রার্থীর পক্ষে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এ অবস্থায় নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।

চান্দনা চৌরাস্তায় মান্নানের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে হান্নান শাহ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব াড়ি  বাড়ি  গিয়ে  মান্নানের সমর্থকদের হয়রানি করছে। নির্বাচনে  আচরণবিধি  লঙ্ঘন রোধে গঠিত ভ্রাম্যমাণ আদালতেও দলীয় অনুগতদের বিচারক হিসাবে পাঠানো হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য একটি বিশেষ জেলার পুলিশ সদস্যদের আনা হয়েছে।