শেষ হলো আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা
বিজয়ীদের নাম ঘোষণা ও তাঁদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজ শনিবার শেষ হলো খুলনা আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা-’১৬ প্রতিযোগিতা। গতকাল শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় ডুয়েল অব রোবট কোয়ালিফায়ার রাউন্ডে প্রথম হয়েছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির রাজু মিয়ার দল জেনার ডায়োড এবং দ্বিতীয় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সাস্ট এসেস। তৃতীয় হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ইলেক্ট্রোস্কলারস।
সফটওয়্যার দলের বিজয়ীরা হলেন, প্রথম কুয়েটের দল ল্যাপটাচ, দ্বিতীয় ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির দল আনটাইটেল্ড এবং তৃতীয় হয়েছে ঢাকা আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দল মারখোর। ।
হার্ডওয়্যার দলের মধ্যে প্রথম ঢাকা আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিম কনস্ট্যান্ট, দ্বিতীয় ঢাকা আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দল গ্রীন টেক এবং তৃতীয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল অ্যামিকেবল বট।
পোস্টার উপস্থাপনে বিজয়ী তিনটি দলই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। প্রথম হয়েছে অ্যাকুয়াহিটার, টিএইউ এবং হযবরল কুয়েটিয়ানস।
সুডোকু প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, মুহাম্মদ আবদুল হাই (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), রায়না ইফতেখার (ঢাকা মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) ও মুতাসিনুজ্জামান আকন্দ (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
রুবিকস কিউব প্রতিযোগিতার বিজয়ীরা হলেন, এস এম ফয়সাল নির্ঝর (খুলনা পাবলিক কলেজ), ফাহিম তাজওয়ার সৈকত (খুলনা পাবলিক কলেজ) ও কে এম নাফিস শাহরিয়ার (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
আইটি কনটেস্টের বিজয়ীরা হলেন শাহ মোহাম্মদ তন্ময় (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), আসাদুল্লাহ শাওন (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ও আবু হেরা শুভ (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
দুই দিনব্যাপী এ আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তার আয়োজন করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। এতে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
আজ শনিবার অনুষ্ঠানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান আশরাফুল আলম ভূঁইয়া, এনার্জিপ্যাক খুলনাঞ্চলের উপব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান এবং প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বক্তব্য দেন।
এ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো।