শেষ হলো দুই দিনের বিতর্ক ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্কের জেলা পর্যায়ের সেরা বিতার্কিকদের নিয়ে দুই দিনব্যাপী বিতর্ক ক্যাম্প গত শুক্রবার শেষ হয়েছে৷ রাজধানীর মোহাম্মদপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে আয়োজিত এই ক্যাম্পে ঢাকাসহ ২৮ জেলা থেকে ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়৷
শুক্রবার প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের ‘আগামী দিনের বাংলাদেশ’ বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় ক্যাম্পের শেষ দিনের আয়োজন। এরপর ‘কেন করবো বিতর্ক’—এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীদের উপস্থিত বিতর্ক শুরু হয়। বেলা তিনটায় রম্য বিতর্কে অংশ নেন বিচারকেরা৷ এর পর বিতার্কিকদের মধ্যে সনদ বিতরণ করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও যুব উন্নয়ন কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় বিতার্কিকদের প্রশ্নোত্তর পর্ব৷ ক্যাম্প পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।