শেষ হলো সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিনার, সুচিত্রা সেনের চলচ্চিত্র, চলচ্চিত্রের গান ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে গতকাল রোববার পাবনায় পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ উৎসব হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম, জেলা সংবাদপত্র পরিষদের নেতা শহিদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাজ্জাদ বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারজিয়া রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সভাপতি আবুল কাশেম।