সম্প্রতি ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি সিজন-২-এর অডিশন ও গ্র্যান্ড অডিশনপর্ব সফলভাবে শেষ হয়েছে।
এক লাখের বেশি প্রতিযোগীর মধ্য থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের অডিশন শেষে গ্র্যান্ড অডিশনের জন্য বেছে নেওয়া হয় এক শ প্রতিযোগী। পরে ঢাকায় গ্র্যান্ড অডিশনে গ্রুপ ডিসকাশন, ফেইস দ্য হাইট, ক্রল অ্যান্ড রান ও গেম অব ব্যালান্স অ্যান্ড স্ট্রেন্থ—এ চারটি টাস্ক থেকে বাছাই করা হয় সেরা ২০ জনকে।
‘হ্যান্ডসাম, দি আলটিমেট ম্যান’ এমন একটি অনুষ্ঠান, যা দেশের রোমাঞ্চপ্রিয় তরুণদের নিয়ে আয়োজন করা হয়। এটি ইমামী বাংলাদেশ লিমিটেড ও চ্যানেল আইয়ের একটি যৌথ উদ্যোগ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও সোমবার রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখা যাবে অনুষ্ঠানটি। বিজ্ঞপ্তি।