প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েট ডিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রতিযোগিতা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। জানা যায়, এই প্রতিযোগিতায় চুয়েটের ছয়টি বিভাগের মোট ১৬টি দল অংশ নেয়। এতে বিজয়ী হয়েছে তড়িৎ কৌশল বিভাগের ‘ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট’ নামক দল। এই দলের সদস্যরা হলেন: তড়িৎ কৌশল বিভাগের প্রথম বর্ষের পরশ চাকমা, ত্রপা বণিক ও আকিমুল জান্নত আলদিনা। সেরা বিতার্কিক হয়েছেন পরশ চাকমা। দ্বিতীয় হয়েছেন ‘সিএসই ইনডিপেনডেন্ট’ নামক দল।