স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের আরও তিনটি জোনের বাছাই প্রতিযোগিতা শেষ হয়েছে। গত ৩০ এপ্রিল ঢাকা জোন-৬-এর অধীনে ঢাকা গভ. মুসলিম হাইস্কুল, সিলেট জোন-১-এর দি এইডেড হাইস্কুল এবং খুলনা জোন-২ পাইওনিয়র গার্লস স্কুলের প্রায় ১৫ হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।প্রথম দিন ৬০০ প্রতিযোগীকে নির্বাচন করা হয়। পরদিন তিনটি জোন থেকে মোট ৯০ জন প্রতিযোগী রিজিওনাল ফাইনালের জন্য মনোনীত হয়। এ নিয়ে সারা দেশের মোট ২১টি জোনের ১২টির সিলেকশন রাউন্ডের বাছাই শেষ হলো।তিনটি বিভিন্ন জোনে উদ্বোধনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সিলেট মেট্রোপলিটন সহকারী উপপুলিশ কমিশনার এ কে এম ইকবাল হোসেন, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মোস্তাফিজুর রহমান, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী, এইচআর সিনিয়র ম্যানেজার মেজর জসিম উদ্দিন পিএসসি প্রমুখ। উল্লেখ্য, মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার ওপর নির্মিত বিশেষ বুলেটিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এনটিভিতে প্রচারিত হচ্ছে। ৭ মের সিলেকশন রাউন্ডের প্রতিযোগিতা ঢাকা জোন-৭ মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট জোন-৩ ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং বরিশাল জোন গভ. গার্লস স্কুলে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।