শেষ হলো ইউপি নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। শেষ দিনে ১২২টি ইউপিতে ভোট গ্রহণ হয়। এ পর্বে সব মিলিয়ে তিন হাজার ৭০০-এর মতো ইউপিতে নির্বাচন হয়েছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় সহিংস ঘটনা ঘটেছে। এ জন্য অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারদের চিঠিও দেওয়া হয়েছিল। এর আগে প্রথম দফায় গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় জেলার সাড়ে ৫০০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন জানান, আইনি জটিলতার কারণে বেশ কিছু ইউপিতে নির্বাচন করা সম্ভব হয়নি। জটিলতার অবসান হলে এসব ইউপিতেও নির্বাচন অনুষ্ঠিত হবে।