গাজীপুরের ভোট গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল পেতে রাত হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন হলেও এর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে—তাই নির্বাচনের দিকে তাকিয়ে সবাই। এই ভোটে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। কয়েকটি স্থানে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল আটটা থেকে টানা ভোট গ্রহণ চলে। শেষ হয় বিকেল চারটায়।

১ / ৬
সহযোগীর সাহায্যে ভোট দিতে এসেছেন এক ব্যক্তি। নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর। ছবি: শুভ্র কান্তি দাশ

২ / ৬
ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা দেখা দেয়। এক প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ, টঙ্গী। ছবি: শুভ্র কান্তি দাশ

৩ / ৬
ভোটকেন্দ্রের সামনে নারী ভোটারদের অপেক্ষা। সিরাজউদ্দীন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ, গাজীপুর। ছবি: শুভ্র কান্তি দাশ

৪ / ৬
৫১ নম্বর ওয়ার্ডে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন রাশেদ নামের একজন। সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ, টঙ্গী, গাজীপুর, ২৬ জুন। ছবি: দীপু মালাকার

৫ / ৬
বয়সের ভারে ন্যুব্জ এই নারী এসেছেন ভোট দিতে। ইটাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর। ছবি: সাজিদ হোসেন

৬ / ৬
ভোটকেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ থাকায় বাইরে বিক্ষোভ করেছেন এক প্রার্থীর সমর্থকেরা। খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়, গাজীপুর। ছবি: শুভ্র কান্তি দাশ