শেষ হলো ছোট কাগজ সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যন্ত অঞ্চলের আত্মত্যাগী দুই লেখককে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে দুই দিনব্যাপী ছোটকাগজ সমিঞ্চলন ‘চিহ্নমেলা এপার বাঙলা-ওপার বাঙলা’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিল্প-সাহিত্যবিষয়ক ছোটকাগজ চিহ্নর উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় দুই বাংলার লেখক-পাঠক-সম্পাদকেরা অংশ নেন। প্রথমবারের মতো প্রবর্তিত চিহ্ন পুরস্কার দুটি শাখায় দেওয়া হয়। মননশীল শাখায় চুয়াডাঙ্গার মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহামঞ্চদ ইউসুফ হোসেনকে তাঁর নীল বিদ্রোহের নানা কথা (১৯৯০) গ্রন্থের জন্য মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। লেখক ১০ বছর আগে মৃত্যুবরণ করায় তাঁর পক্ষে নাতনি মৌ ও জামাতা মুক্তার আলী পুরস্কার গ্রহণ করেন। অপরদিকে দিনাজপুরের কলেজ শিক্ষক ও লেখক মাসুদুল হককে তাঁর তিনটি গল্পগ্রন্থের জন্য সৃজনশীল শাখায় চিহ্ন পুরস্কার দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিক্ষাবিদ সনৎকুমার সাহা, কবি খোন্দকার সিরাজুল হক ও রাজশাহী বিভাগীয় কমিশনার কবি আসাদ মান্নান।চিহ্নর নির্বাহী রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে চিহ্নর প্রধান শহীদ ইকবাল বলেন, কোনো স্বার্থের কথা চিন্তা না করে নিভৃত পল্লিতে বসে সাহিত্য রচনা করে গেছেন এমন লেখকদের খুঁজে বের করে এ পুরস্কার দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেসব লেখক বাংলা সাহিত্যকে অনেক দিয়েছেন, কিন্তু নিজেরা প্রচারবিমুখ থেকেছেন, এখন থেকে প্রতি তিন বছর পর পর তাঁদের এ পুরস্কার দেওয়া হবে। গতকাল মেলার দ্বিতীয় দিনে সাহিত্যআড্ডা, আবৃত্তি, আলোচনা ছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।