শেষ হলো তারায় তারায় দীপশিখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারায় তারায় দীপশিখা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
তারায় তারায় দীপশিখা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর শিশু ও কিশোর-কিশোরীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘তারায় তারায় দীপশিখা’ সম্পন্ন হলো গত শুক্রবার ধানমন্ডির রবীন্দ্রসরোবর প্রাঙ্গণে।
ব্র্যাক ও চ্যানেল আই আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির সব প্রকল্পের শিক্ষার্থী ও সদস্যরা। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২০ লাখ শিশু-কিশোর নাচ, গান, আবৃত্তি ও ছবি আঁকার এ প্রতিযোগিতায় অংশ নেন। পঞ্চমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গানে নকিব খান ও ফাতেমাতুজজোহোরা; নাচে সাজু আহমেদ ও তামান্না রহমান; আবৃত্তিতে আশরাফুল আলম ও ঝর্ণা সরকার এবং ছবি আঁকায় আনিসুজ্জামান ও গুলশান হোসেন। রবীন্দ্রসরোবর প্রাঙ্গণে উপস্থিত দর্শকেরা এ অনুষ্ঠান উপভোগ করেন। ১৭ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রতি বুধবার ১২টি পর্বে চ্যানেল আই এ অনুষ্ঠান প্রচার করবে। বিজ্ঞপ্তি।