শেষ হলো তিন দিনের ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতে আল্লাহর সন্তুষ্টি কামনার মধ্য দিয়ে গতকাল শনিবার দুপুরে কক্সবাজারে শেষ হলো তাবলিগ জামাতের তিন দিনের ইজতেমা। গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে কক্সবাজার সৈকতপাড়-সংলগ্ন শহরের জেলে পার্ক মাঠ এলাকায় তিন দিনের এ ইজতেমা শুরু হয়।
গতকাল দুপুর পৌনে ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বি মোহাম্মদ হোছাইন। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শীত উপেক্ষা করে কক্সবাজারের আট উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ ইজতেমায় অংশ নেন।
ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক মুফতি মোর্শেদুল আলম বলেন, তিন দিন ধরে তাবলিগ জামাতের শীর্ষ আলেম ও মুরব্বিরা দ্বীনের দাওয়াত, মেহনত, তাবলিগের উদ্দেশ্য, আগামী এক বছরের করণীয় এবং নতুন জামাতের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।