শেষ হলো তিন দিনের রবীন্দ্র জন্মজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠান গতকাল শুক্রবার শেষ হয়েছে। শাহজাদপুর কাছারিবাড়ি চত্বরের রবীন্দ্র মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। পরে রবীন্দ্রনাথের ওপর প্রবন্ধ পাঠ ও আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী, অধ্যক্ষ করুণা রাণী সাহা ও আজাদ রহমান। শেষে সিরাজগঞ্জের নাট্য নিকেতন, শিল্পকলা একাডেমী, শাহজাদপুরের সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাটক ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। এ ছাড়া শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠেও রবীন্দ্রমেলার আয়োজন করা হয়।