প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ডিইউআইটিএস-রবি জাতীয় প্রযুক্তি উৎসব’। ‘নারীর প্রতি সহিংসতারোধে তথ্যপ্রযুক্তির ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার শুরু হয় এই উৎসব।
উৎসবের সমাপনী দিনের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘আইসিটি টু প্রিভেন্ট ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইম্যান’ শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারটি সঞ্চালনা করেন আইসিটি বিশেষজ্ঞ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়েরউপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।