শেষ হলো দুদিনের অমল সেন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে গতকাল বুধবার শেষ হলো দুই দিনের অমল সেন মেলা। ইতিহাসখ্যাত তেভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাহিত্যিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’ নড়াইল-যশোরের সীমান্তে বাঁকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মেলার আয়োজন করে। শেষ দিনে ছিল শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া নারী অধিকারবিষয়ক সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুমিত্রা বিশ্বাস।