শেষ হলো নজরুলজয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানকে এক করে দেখতেন। কারও সঙ্গে তাঁর ভেদাভেদ ছিল না। তাঁর লেখা আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে। নজরুল শুধু আমাদের জাতীয় কবি নন, তিনি আমাদের জাতীয় পরিচয়কেও বহন করছেন।’গতকাল সোমবার দরিরামপুর নজরুল মঞ্চে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তীর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ত্রিশালের সঙ্গে কবির আত্মার সম্পর্ক ছিল। তিনি একজন স্বশিক্ষিত ব্যক্তি ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ রেজা আলী, সাংসদ গিয়াস উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক প্রমুখ। নজরুল সঞ্চারক বক্তব্য দেন নজরুল বিশেষজ্ঞ হায়াৎ মামুদ। সমাপনী দিনে মঞ্চে জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা, গান, নাটক ও নৃত্যানুষ্ঠান হয়।নজরুলজয়ন্তীতে ত্রিশালে নজরুল মঞ্চের পাশে তিন দিনব্যাপী নজরুল মেলার সমাপনী দিনে লাখো মানুষের সমাগম ঘটেছে। মেলার দোকানি সালমা বেগম জানান, এ বছর অনেক লোকসমাগম হয়েছে। তবে সে তুলনায় বিক্রি কম। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ মিজানুর রহমান জানান, এবার মেলায় নিরাপত্তার অভাব নেই। মেলায় প্রচুর দর্শক ও ক্রেতাসমাগম হয়েছে।এদিকে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী জন্মজয়ন্তীর অনুষ্ঠানের শেষ দিনে গতকাল বিকেলে দুজনকে সমঞ্চাননা দেওয়া হয়েছে। এ বছর সাহিত্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও সংগীতে ফেরদৌসী রহমান এ সমঞ্চাননা পেয়েছেন। সমঞ্চাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার আশরাফ হোসেন।