শেষ হলো নবম বাংলাদেশ গণিত ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম বাংলাদেশ গণিত ক্যাম্প শেষ হলো গত শুক্রবার রাতে। একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড থেকে নির্বাচিত সেরা ২৭ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় এ ক্যাম্পের। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ ক্যাম্পের আয়োজন করে। ঢাকার আদাবরে পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অব ম্যানেজমেন্টে ৯ মার্চ শুরু হয় এ আবাসিক ক্যাম্প।ক্যাম্পের সনদ বিতরণী ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাবেদ মোর্শেদ চৌধুরী, বুয়েটের শিক্ষক অভীক রায়, একাডেমিক কাউন্সিলর সৌমিত্র চক্রবর্তী, গণিত অলিম্পিয়াডের সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়াসহ অনেকে। ক্যাম্পে শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, আলোচনা হয় বিগত বছরগুলোতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রশ্নপত্র নিয়েও। এ ক্যাম্পের ফলের ভিত্তিতে এ বছর কলম্বিয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আইএমওর জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হবে।সাত দিনে বিভিন্ন সেশনের পুরো পরিকল্পনা করেন বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব আলম মজুমদার।