শেষ হলো নীলপাখিদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যখন শিক্ষার্থী ছিলাম, আমাদের তখন নীলপাখি বলে ডাকা হতো। শিক্ষাজীবন শেষ করে আমরা এখনো এ নামেই পরিচিত। আমাদের কাছে নীলপাখি মানে ফেলে আসা সেই শিক্ষাজীবন। আমাদের এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাজে প্রতিষ্ঠিত হয়ে নীল আকাশে ডানা মেলে উড়ছে। এই উৎসব তাই নীলপাখিদের সম্মিলন থাকল।’সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী আবদুল করিম এভাবেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। গতকাল শনিবার রজতজয়ন্তী উৎসবের সমাপনী দিনে পুনর্মিলনী পর্বে ‘স্মৃতিময় ৫০’ আলোচনার মধ্য দিয়ে শেষ হয় উৎসব।সমাপনী দিনের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথির বক্তৃতা দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বক্তৃতা দেন ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাশিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সুলতানা, পরিচালনা বোর্ডের সদস্য প্রদীপ ভট্টাচার্য, আজিজ আহমদ, মুফতি শামীম, শিক্ষক প্রতিনিধি সদস্য মাধব রায় প্রমুখ।বক্তৃতায় মেয়র কামরান ব্লু-বার্ডের শিক্ষার্থীরা ‘নীলপাখি’ নামে অভিহিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘নীলপাখিরা এ শিক্ষাপ্রতিষ্ঠানকে পূর্ণতা দিয়েছেন। আমরা এ প্রতিষ্ঠানকে নিয়ে স্বপ্ন দেখি, গর্ব করি। প্রকৃত মেধাবী তৈরির ক্ষেত্রে অতীতের মতো ভবিষ্যতেও ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ আরও এগিয়ে যাবে।’