শেষ হলো নড়াইলের সুলতান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের সুলতান মেলা শেষ হয়েছে। সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে ১৬ জানুয়ারি সাত দিনব্যাপী মেলা শুরু হয়। দর্শক সমাগম ঘটেছিল এবারই সবচেয়ে বেশি। তবে মেলার অনুষ্ঠানে যিনি শিল্পী এস এম সুলতানকে আগলে রেখে দিন-রাত পরিশ্রম করে বাঁচিয়ে রেখেছিলেন, সেই নিহার বালাকে আমন্ত্রণ না করা এবং স্থানীয় শিল্পীদের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়াও অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এবার মেলা উপলক্ষে সুলতান পদক দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক সমরজিত্ রায় চৌধুরীকে।গতকাল শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস প্রমুখ। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব মুন্সি হাফিজুর রহমান এবং গ্রামীণফোনের কর্মকর্তা শেখ মাহিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর শরফুল আলম।হাড় কাঁপানো শীত উপেক্ষা করে রাত-অবধি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের পদচারণে মেলা ছিল মুখর।