শেষ হলো বাঁকখালীর নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিএমখালী নৌকাবাইচ দল। রানার্সআপ হয়েছে নোনাছড়ি নৌকাবাইচ দল।

গত ১৮ অক্টোবর রামুর বাঁকখালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। জেলার ২২টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। কয়েক যুগ ধরে বাঁকখালী নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করছে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য স্থান রামুর ঐতিহ্য এই নৌকাবাইচ প্রতিযোগিতা।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার, নজরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খোরশেদ আরা হক,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী। বক্তব্য দেন রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক পলক বড়ুয়া, নিতীশ বড়ুয়া প্রমুখ।