শেষ হলো বিজ্ঞান মেলা ও চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ের গ্রেগরিয়ান সায়েন্স ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও চিত্র প্রদর্শনী গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।আর্চবিশপ পৌলিনুস কস্তার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রচলিত শিক্ষার পরিবর্তে সৃজনশীল ও গুণগত মানসম্মত শিক্ষা দিয়ে আমরা দক্ষ নতুন প্রজন্ম গড়ে তুলতে চাই।’ এবারের মেলায় সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, সেন্ট্রাল গার্লস হাইস্কুল, ঢাকা কলেজিয়েট হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়, কামরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, হাসনাবাদ উচ্চবিদ্যালয়, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের ২০৫টি বিজ্ঞান প্রকল্প স্থান পায়। প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি মেলায় ছিল গণিত অলিম্পিয়াড, পদার্থবিদ্যা অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, জীববিদ্যা অলিম্পিয়াড ও সায়েন্স ফিকশন প্রদর্শনী। আয়োজক কমিটি প্রতিযোগীদের জন্য ১৮৮টি পুরস্কারের ব্যবস্থা রেখেছিল। বিজ্ঞপ্তি।