শেষ হলো বিজয় সরকার জন্মজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গতকাল শনিবার শেষ হলো দুই দিনব্যাপী বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব। একুশে পদকপ্রাপ্ত জারিগায়ক কবিয়াল বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। বিজয় সংসদ ও জন্মজয়ন্তী উদ্যাপন পর্ষদ তাঁর জন্মস্থান নড়াইল সদর উপজেলার ডুমদিতে বিজয় মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে। শেষ দিনে ছিল তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা, কবিগান, জারিগান ও বিজয়গীতি পরিবেশনা। অনুষ্ঠানস্থল বিজয়ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, জন্মজয়ন্তী উদ্যাপন পষর্দের আহ্বায়ক ওমর ফারুক, বিজয় সংসদের সভাপতি দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ।